দিনাজপুরে করোনা আক্রান্তদের সহায়তা করল জেলা প্রশাসন

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২১:৫৬

দিনাজপুর অফিস

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দিনাজপুরের করোনা আক্রান্ত রোগীদের মধ্যে পুষ্টি সমৃদ্ধ খাবার এবং ওষুধসামগ্রী তুলে দেন দিনাজপুর জেলা প্রশাসন। সম্প্রতি দিনাজপুরের করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে আক্রান্ত পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী তুলে দেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা।