মোরেলগঞ্জে খাল খননের উদ্বোধন
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা উপজেলার নিশানবাড়িয়ার ইউনিয়নে বুধবার দুপুরে খাল খননের উদ্বোধন করা হয়েছে। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন খনন কাজের উদ্বোধন করেন। পরে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনাসভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু প্রমুখ।
ধান ও গম সংগ্রহের উদ্বোধন
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা ধামইরহাটে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ধামইরহাট উপজেলা খাদ্যগুদামে ২৭ টাকা কেজি দরে ধান ও ২৮ টাকা কেজি দরে গম ক্রয়ের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, গুদাম কর্মকর্তা জাহেদুর রহমান প্রমুখ।
কৃষকরা পেল কম্বাইন হারভেস্টার
সুজানগর (পাবনা) সংবাদদাতা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এবং সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সুজানগরে দুই জন কৃষকের মধ্যে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির কৃষক জুয়েল এবং আব্দুল আলীমের হাতে কম্বাইন হারভেস্টার তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন প্রমুখ।
জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
নড়াইল প্রতিনিধি জেলা জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আয়োজনে নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মুন্সি মো. মশিয়ার রহমান জেলা জজ আদালত প্রাঙ্গণে এ দিবসের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সানা মো. মাহারুফ হোসাইন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী আল মাসুদ, জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান প্রমুখ।
০
