ইত্তেফাক রিপোর্ট
করোনায় বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য সম্পাদক নুরুল ওয়ারা বেগম গতকাল রাতে হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন মিরপুর পাড়া শাখার একজন দক্ষ সংগঠক হিসেবে ঢাকা মহানগর কমিটির অন্যতম সহ-সভাপতি, প্রাক্তন আন্দোলন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তী সময়ে কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য সম্পাদক হিসেবে নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদ শোক প্রকাশ করেছে।
