করিম বেনজেমার চোখ ধাঁধানো গোলে রিয়াল-চেলসির ড্র

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২২:০৮

স্পোর্টস ডেস্ক

গোল হজম করে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমা অসাধারণ সুযোগ পেলেও দুর্ভাগ্যক্রমে বলটা সাইড পোস্টে লেগে বাইরে চলে যায়। এতটা নিখুঁত শট নেওয়ার পরও যখন গোল হলো না, আফসোসে পুড়লেন বেনজেমা। সেই আফসোস আর থাকল না, যখন চেলসির চার ফুটবলারের মধ্য থেকে বলটা চোখ ধাঁধানো রিসিভ করে মুহূর্তেই গোলে পরিণত করলেন বেঞ্জামা। তার এই গোলের ওপর ভর করে মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু ভালদেবেবাসের আলফ্রেডো ডি স্টেফানোতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে চেলসির বিপক্ষে রিয়াল ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে।

কোচ হিসেবে ইতিহাসই গড়লেন চেলসি কোচ টমাস টুখেল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে নামলেই তার অধীনে খেলা দল যেন অদম্য হয়ে ওঠে। লস ব্লাঙ্কোদের বিপক্ষে মঙ্গলবার রাতে চেলসির হয়ে পঞ্চমবারের মতো প্রতিপক্ষ দলের ডাগ আউটে দাঁড়িয়ে ছিলেন টুখেল। আর এবারও তিনি রয়ে গেলেন অপরাজিত। রিয়াল মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করে লন্ডন ফিরেছে টুখেলের চেলসি। আর এই ড্রতে প্রথম কোচ হিসেবে রিয়ালের সঙ্গে প্রথম পাঁচ দেখার পর একমাত্র অপরাজিত কোচ হিসেবে ইতিহাসের পাতায় নাম তুললেন এই জার্মান।     

ম্যাচ শুরুর বাঁশি বাজার প্রথম আধঘণ্টায় তাই দুর্দান্ত আক্রমণ-পালটা আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় রিয়াল ও চেলসি। সেই সুবাদে ১৪ মিনিটে প্রথম এগিয়ে যায় চেলসি। ক্রিশ্চিয়ান পুলিসিক দুর্দান্ত এক গোলে প্রথম আমেরিকান ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে গোলের কীর্তি গড়েন। সেই গোল রিয়াল শোধ দেয় ২৯ মিনিটে। করিম বেনজেমাও দারুণ এক শটে সমতায় ফেরান নিজের দলকে।

দারুণ খেলেছে চেলসি। পুলিসিকের গোলের আগেই এগিয়ে যেত পারত চেলসি। ম্যাচের ১০ মিনিটে গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেনি ভের্নার। ১৩ মিনিটে পুলিসিক গোল করেন রিয়ালের জালে ১-০।  

গোল খেয়েই মূলত নাড়াচাড়া দিয়ে বসে আসরের সর্বাধিক ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল। ২৮ মিনিটে বেনজেমার মাথায় বল এলে সেটা নামিয়ে অসাধারণ এক ভলিতে গোল করে সমতা ফেরান ফরাসি স্ট্রাইকার ১-১।

আক্রমণভাগে রিয়ালকে এই মৌসুমে একাই টানা বেনজেমার এবারের চ্যাম্পিয়ন্স লিগে এটা ৬ষ্ঠ গোল। সব মিলিয়ে ৭১। আসরের শীর্ষ গোলদাতাদের তালিকায় এই গোলেই তিনি ছুঁয়ে ফেলেছেন আরেক রিয়াল কিংবদন্তি রাউল গনজালেজকে। বেনজেমা এখন চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। তার সামনেই শুধু ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও রবার্ট লেভানডস্কি। এ মৌসুমে বেনজেমার সামনে তার গোলসংখ্যাকে বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকলেও, রোনালদো-মেসি-লেভানডস্কির দল আগেই আসর থেকে ছিটকে পড়ায় তাদের সামনে সেই সুযোগটা নেই।  পুরো ম্যাচে দারুণ খেললেও বেনজেমা রিয়ালকে আর গোল এনে দিতে পারেননি বেঞ্জামা। দুই দলের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে আগামী বুধবার রাতে।