স্পোর্টস রিপোর্টার
এইতো কদিন আগেই শোনা গেল লিওনেল মেসিকে রাখার জন্য চেষ্টা করছে বার্সেলোনা। মেসির চুক্তি শেষ হবে আগামী জুনে। তার আগেই বার্সেলোনার সভাপতি হুয়ান লোপার্তো মেসিকে তিন বছরের জন্য চুক্তি করার পরিকল্পনা করেছেন। প্রথম দুই বছর চুক্তি থাকবে শেষ বছর, তৃতীয় বছরটি উন্মুক্ত থাকবে। মেসিকে রাখতে চায় বার্সেলোনা। যদিও এর মধ্যে আরো দুটি ক্লাবে যাওয়ার কথাও উঠেছিল কিন্তু সেই দুটি ক্লাব আলোচনায় থাকেনি। মেসির বাবা জর্জ মেসি হচ্ছে মেসির এজেন্ট, কিছু দিন আগে বার্সেলোনা গিয়েছিলেন। বার্সার সভাপতির সঙ্গেও কথা বলেছেন মেসির বাবা। তিনি কী কথা দিয়ে এসেছেন সেটা না প্রকাশ করলেও বার্সার সভাপতি হুয়ান লাপার্তো মেসির সম্ভাব্য চুক্তিপত্র তৈরি করছেন।
মেসিকে দলে নেওয়ার জন্য নতুন প্রস্তাবের কথা ফুটবল দুনিয়ায় চাউর হয়েছে। এবার ফ্রান্সের ক্লাব পিএসজি মেসিকে প্রস্তাব দিয়েছে বলে শোনা যাচ্ছে। মেসিকে রাখার জন্য বার্সেলোনা যেভাবে তিন বছরের পরিকল্পনা করেছে ঠিক একই আদলে পিএসজি মেসির দিকে তিন বছরের পরিকল্পনা তুলে ধরছে। মেসি এসব প্রস্তুাব গ্রহণ করবেন কি করবেন না সেটা পরের বিষয় তবে ইউরোপের সব নামিদামি ক্লাব মেসির দিকে হাত বাড়াচ্ছে এটা নিশ্চিত। মেসি কোথায় যাবেন এটা হয়তো তিনিও জানেন না। তবে মেসির সঙ্গে গভীর বন্ধুত্ব বিশ্ব ফুটবলের আরেক তারকা নেইমারের। এই দুই জন দীর্ঘদিন এক সঙ্গে বার্সেলোনায় খেলেছেন। এখন নেইমার পিএসজিতে। পুরোনো বন্ধুত্বের টানে মেসি পিএসজিতে যাবেন কি না তা নিয়েও কথা আছে। দুই বছরের জন্য মেসি যেতে পারেন পিএসজিতে আর এক বছর বাড়তি থাকবে সেটি দুই পক্ষের জন্যই খোলা থাকবে। এসব কথা উঠে এসেছে স্প্যানিশ পত্রিকা মার্কায়। আর্জেন্টাইন ফুটবলার মেসি মেধাবী খেলোয়াড়। ফুটবল দুনিয়া তার দিকে চোখ রাখে। চুক্তি শেষ হলে মেসি কোথায় যাবেন সেই হিসাব পরেও করা যাবে আপাতত মেসি ভাবছে না।
