দুর্গন্ধ থেকে মুক্তি চাই

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২২:২০

রাজশাহীকে বলা হয় পরিচ্ছন্ন নগরী। এ নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্য এবং বিশুদ্ধ বাতাস সবাইকেই মুগ্ধ করবে। যিনি একবার রাজশাহী নগরীতে এসে ঘুরে বেড়িয়েছেন, তিনিই এ নগরীর প্রেমে পড়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, রাজশাহী নগরের কোর্ট স্টেশনে মহাসড়কের পাশে যত্রতত্র আবর্জনা ফেলে উন্মুক্ত ভাগাড় তৈরি কর হয়েছে! এর ফলে আবর্জনা পচে বিশ্রী দুর্গন্ধ ছড়াচ্ছে, যা পথচারীদের জন্য অত্যন্ত পীড়াদায়ক। প্রত্যাশা করি, কর্তৃপক্ষ বিষয়টি নজরে এনে অতিদ্রুত ময়লা-আবর্জনা সরিয়ে নির্দিষ্ট ভাগাড়ে ফেলার ব্যবস্থা করবেন এবং দুর্গন্ধ থেকে নগরবাসীকে মুক্তি দেবেন।

মো. শফিউল­াহ

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া