রাস্তার দু পাশের গাছ কাটা প্রসঙ্গে

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২২:২০

সম্প্রতি বাহুবল থেকে বক্তারপুর যাওয়ার সময় রাস্তার দুধারে নজর পড়ে। যখন শৈশবে আমরা স্কুলে হেঁটে  যেতাম, প্রচণ্ড গরমে গাছের ছায়ায় নিজেকে রোদ থেকে আড়াল করতাম। পরিতাপের বিষয়, এখন নিজেকে আড়াল করার মতো গাছই নেই রাস্তার দুধারে। গাছ কেটে সাফ করা হয়েছে রাস্তার দুপাশ। যেখানে এক কিলো রাস্তায় হাজারটা গাছের ছায়া পাওয়া যেত, সেখানে পঞ্চাশটা গাছের ছায়াও খুঁজে পাওয়া মুশকিল। বর্তমানে বিভিন্ন দেশে যেভাবে অক্সিজেন সংকট দেখা দিয়েছে, ভবিষ্যতে আমরাও যে অক্সিজেন সংকটে পড়ব না তা কেউ বলতে পারি না। লাগামহীনভাবে গাছ কাটা অব্যাহত থাকলে ভবিষ্যতে আমাদের অক্সিজেন ক্রয় করেও যে বাঁচতে পারব না—প্রতিবেশী দেশ ভারতই তার উদাহরণ হতে পারে। তাই আসুন সময় থাকতে গাছের প্রতি যত্নশীল হই এবং মাসে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস করি।

হামিদা আব্বাসী

শিক্ষার্থী,

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,

সিলেট