বিশ্বায়নের যুগে একটি সমাজে বিভিন্ন সমস্যা রয়েছে। যেমন নারীদের নানা সমস্যা, আত্মহত্যা, শিশু-কিশোর অপরাধ, মানবাধিকারজনিত সমস্যা, ক্ষুধা ও দারিদ্র্য, সামাজিকীকরণ, নিরাপত্তাজনিত সমস্যা ইত্যাদি। সামাজিক এই সমস্যা সমাধান ও কার্যকরে পেশাদার সমাজকর্মীর বিকল্প নেই। একজন পেশাদার সমাজকর্মী তার বৈজ্ঞানিক গবেষণানির্ভর চিন্তা ও সামাজিক প্রায়োগিক দক্ষতার সম্মিলনে একটি সমাজ বা সম্প্রদায়ে সৃষ্ট সমস্যা মোকাবিলায় কাজ করেন। আমাদের দেশে এর ঠিক বিপরীত ব্যবস্থা চলমান। পেশাদার সমাজকর্মীর স্বীকৃতিহীনতার কারণে আমাদের দেশে পরিপূর্ণ উন্নয়ন ও সামাজিক সমস্যা সমাধানের পথ বিকশিত হচ্ছে না। ফলে আমাদের দেশে আর্থসামাজিক সমস্যা বাড়ছে—যা অর্থনৈতিক, স্বাস্থ্য, কৃষি, শিল্প উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমাদের দেশে একজন যোগ্য পেশাদার সমাজকর্মীর সামাজিক গবেষণামূলক ত্বাত্তিক বিশেষণ ও সমাজে সৃষ্ট সমস্যা নিরসনে সৃজনশীল উদ্ভাবনী উন্নয়নমূলক চিন্তাকলাপের মাধ্যমে আর্থসামাজিক ক্ষেত্রে প্রভূত উন্নয়ন ঘটানো সম্ভব। এ অবস্থায়, ইতিবাচক সামাজিক পরিবর্তন এবং চতুর্থ শিল্পবিপবকে মাথায় রেখে আমাদের দেশে পেশাদার সমাজকর্মী নিয়োগ ও স্বীকৃতি সমাজকর্ম স্নাতকদের সময়ের দাবি।
শাহ মুনতাসির হোসেন মিহান
নন্দনপুর, লক্ষ্মীপুর
