কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
কেরানীগঞ্জে বিদ্যুত্ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের পক্ষ থেকে গতকাল ঢাকা-৩ আসনের নির্বাচনি এলাকার কোন্ডা ও শুভাঢ্যাসহ ৪৫টি গ্রামে ৩০ হাজার অসহায় পরিবারের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ওয়ার্ড নেতাকর্মীরা ভ্যানগাড়িতে করে তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ৩০ কেজি চাল, ছোলা, ডাল, তেল, চিনি ও খেজুরসহ বিভিন্ন ইফতারসামগ্রী পৌঁছে দেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফারুক চৌধুরী ৩০ হাজার পরিবারকে খাদ্যসহয়াতা দেওয়ার জন্য প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদকে ধন্যবাদ জানান।
