ঘিওরে ব্যতিক্রমী উদ্যোগে দুধ, ডিম ও মাংস বিক্রি

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২২:২৫

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

লকডাউন পরিস্থিতিতে একদিকে যেমন সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রবাদি ক্রয় করতে পারছেন না, অন্যদিকে উপজেলার খামারিরাও পড়েছেন সংকটে। পরিবহন ব্যবস্থা ও হাটবাজার কার্যত অচলাবস্থায়, করোনা সংক্রমণ পরিস্থিতিতে খুব সহজে তাদের উত্পাদিত পণ্য বাজারজাত করতে পারছেন না। এমনই এক পরিস্থিতিতে ঘিওর প্রাণিসম্পদ বিভাগের এক অনন্য উদ্যোগে সাড়া পড়েছে এলাকায়। তারা সরাসরি খামারিদের কাছ থেকে দুধ, ডিম ও মুরগি কিনে সেই দামে বিক্রি করছে সাধারণ মানুষের মধ্যে। এমনকি ভ্যানে করে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন তারা। গতকাল  ঘিওর হাটের কয়েকটি স্থানে এই ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের তদারকি করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা. মো. হাবিবুল ইসলাম।