প্রধানমন্ত্রীকে বিরোধীদলীয় উপনেতার ঈদ শুভেচ্ছা

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২২:৫২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। গতকাল বুধবার দুপুরে জি এম কাদেরের সহকারী একান্ত সচিব মো. আবু তৈয়ব প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজুর গণভবন কমপ্লেক্সের বাসভবনে ঈদের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল ফিতর উপলক্ষ্যে শুভেচ্ছা কার্ড পাঠিয়ে সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরকে শুভেচ্ছা জানান।