দেশে ৭৭ মৃতের ৫২ জনের বয়স ৬০ বছরের বেশি

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২২:৫৭

দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে আরো ৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৩ জন পুরুষ আর নারী ৩৪ জন। ৫২ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ১২ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, তিন জনের বয়স ৪১ থেকে ৫০ বছর, আট জনের বয়স ৩১ থেকে ৪০ বছর এবং দুই জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ৪৬ জন ঢাকা বিভাগের, ৯ জন চট্টগ্রাম বিভাগের, পাঁচ জন রাজশাহী বিভাগের, সাত জন খুলনা বিভাগের, পাঁচ জন বরিশাল বিভাগের, দুই জন সিলেট বিভাগের, এক জন রংপুর বিভাগের এবং দুই জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৭ জনের মৃত্যু হওয়ায় দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১১ হাজার ৩০৫ জনে। আর গত একদিনে ২ হাজার ৯৫৫ জন শনাক্ত হওয়ার মাধ্যমে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৬১৪ জন। সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে আরো ৫ হাজার ৩৯২ জন গত এক দিনে সেরে উঠেছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ লাখ ৭২ হাজার ৩১৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৪৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯১ শতাংশ।