শোক সংবাদ

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ০০:৪২

অধ্যাপক তনুজ কান্তি

সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক তনুজ কান্তি ২৬ এপ্রিল রাত সাড়ে ১১টায় চিকিত্সাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৫। তিনি গত ১৯ এপ্রিল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

সিলেটের মদন মহন কলেজে প্রভাষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। তিনি কমিউনিস্ট পার্টির সক্রিয় কর্মী ছিলেন। এছাড়া উদীচী শিল্পীগোষ্ঠী, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।