সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ইরান উন্নতি করুক সেটা আমরা চাই। ইরানের সঙ্গে সুসম্পর্ক গড়তে চান বলেও এক সাক্ষাত্কারে জানিয়েছেন যুবরাজ। মঙ্গলবার এক টিভি সাক্ষাত্কারে ‘শত্রু দেশ’ সম্পর্কে এমন মন্তব্য করেন যুবরাজ বিন সালমান। এর আগে খবর বেরিয়েছিল দুই দেশ সুসম্পর্ক গড়তে গোপনে আলোচনা চালাচ্ছে। যুবরাজ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে সৌদি আরবের খুব সামান্য মতপার্থক্য আছে। সালমান বলেন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের স্বার্থের প্রশ্নে বাইডেন প্রশাসনের সঙ্গে আমরা ৯০ শতাংশেরও বেশি বিষয়ে একমত এবং আমরা সেটা আরো জোরদার করার জন্য কাজ করছি। এ বিষেয় কোনো সন্দেহ নেই যে যুক্তরাষ্ট্র আমাদের কৌশলগত অংশিদার। তবে কোনো ধরনের চাপ কিংবা অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। -রয়টার্স ও আলজাজিরা
