করোনা ভাইরাস মহামারি শুরুর পর পাকিস্তান সবচেয়ে ভয়ংকর দিন পার করলো গতকাল বুধবার। দেশটিতে একদিনে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গতকাল স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, করোনায় ২৪ ঘন্টায় ২০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৩০ জনে। একদিনে আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ২৯২ জন। মোট আক্রান্ত হয়েছে ৮৮ হাজার ২০৭ জন। মার্চের শুরু থেকে দেশটিতে করোনার সংক্রমণ দৈনিক দুই হাজারের ওপরে। -আলজাজিরা
