ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫২টির বা ৪৩ দশমিক ৩০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে প্রভাতী ইনসিওরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত বুধবার প্রভাতী ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪৮ দশমিক ৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৬৩ দশমিক ২০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ারদর ১৪ দশমিক ৮০ টাকা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্যারামাউন্ট ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৬ শতাংশ, সিটি জেনারেল ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৩ শতাংশ, সোনারবাংলা ইনসিওরেন্সের ৯ দশমিক ৯২ শতাংশ, ঢাকা ইনসিওরেন্সের ৯ দশমিক ৯১ শতাংশ, ইস্টার্ন ইনসিওরেন্সের ৯ দশমিক ৭৭ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৯ দশমিক ৭৫ শতাংশ, খুলনা পাওয়ারের ৯ দশমিক ৭১ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৯ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে।
