ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ধোবাউড়া পল্লী বিদ্যুত্ সমিতি-৩-এর সাবজোনাল অফিসের এজিএম আলীমুন রেজা তুহিনের চুরি যাওয়া মোটরসাইকেলসহ বুধবার রাতে দুই জনকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে পারভেজ হোসাইন ও জিনান নামে স্থানীয় দুই কিশোরকে আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যমতে উপজেলার সীমান্ত এলাকা কড়ইগড়া গ্রাম থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে ধোবাউড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের সঙ্গে আরো অনেকে জড়িত থাকতে পারে।
