ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা
ফেনী নদীর ছাগলনাইয়া উপজেলার সোনাপুর এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে রবিউল হক নামে একজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত ১১টায় ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি জানান, নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর অধীনে তাকে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
