সুজানগরে পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২১:৫৬

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরে পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে পোনামাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে সুজানগর পৌরসভার সাবেক কাউন্সিলর ভবানীপুর গ্রামের বাসিন্দা সাহেবুল হাসান ওরফে সাহেব আলীর পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে ঐ পোনামাছ নিধন করা হয়। ভুক্তভোগী সাহেব আলী জানান, তিনি দীর্ঘদিন বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পোনামাছ চাষ করে আসছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে প্রতিপক্ষের লোকজন শত্রুতা করে তার পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের পোনামাছ নিধন করেছে। এ ব্যাপারে সুজানগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এসআই মাসুম বিল্লাহ খলিফা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।