বাঘায় আট মামলার আসামি গ্রেফতার

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২১:৫৬

বাঘা (রাজশাহী) সংবাদদাতা

বাঘায় আট মামলার আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জোতনশী গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সে ঐ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। বাঘা থানা সূত্র জানায়, সাইফুলের নামে রাজশাহী চিফ জুডিশিয়াল আদালতে পাঁচটি সাজা মামলার ওয়ারেন্টসহ আরো তিনটি সাধারণ মামলার ওয়ারেন্ট রয়েছে। যার অধিকাংশই চেক জালিয়াতি ও প্রতারণামূলক। বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, গ্রেফতারের পর দুপুরেই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।