খসে পড়ছে পলেস্তারা কার্যক্রম ব্যাহত

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২১:৫৬

চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান ডাকঘর ভবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান ডাকঘরের ভবনের পলেস্তারা খুলে পড়ছে। এর ভেতরই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। জেলা শহরের প্রাণকেন্দ্র পুরাতন বাজার এলাকায় প্রধান ডাকঘরটি ১৯৮৪ সালে নির্মিত হয়। বর্তমানে সংস্কারের অভাবে খসে পড়ছে ভবনের ছাদ ও দেওয়ালের পলেস্তারা, বেরিয়ে পড়েছে রড। এদিকে প্রধান ডাকঘরের মূল ভবনের সামনের দিক থেকে দেখলে যে কেউ ভাবতে পারেন মুঘল আমলের স্থাপনা। তবে আসলে মুঘল আমলের না দীর্ঘদিন রং না করার কারণে ভবনের গায়ে কালো শ্যাওলা পড়েছে। ভবনটি সংস্কারের পাশাপাশি এর পরিধি বাড়ানোর প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ব্যাপারে বাংলাদেশ ডাকবিভাগের নির্বাহী প্রকৌশলী (পূর্ত) মো. জাকির হোসেন জানান, ডাকঘরটির সংস্কারে অর্থ বরাদ্দ হয়েছে। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সংস্কার কাজ শুরু হবে।