ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল জুস ও লাচ্ছি তৈরির দায়ে একটি কারখানাকে সিলগালা এবং কারখানামালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামে অভিযান পরিচালনা করে জি বি হলিস্টিক ফুডস্্ অ্যান্ড বেভারেজ নামক কোম্পানির মালিক জাকির হোসেন মোবারককে ২ লাখ টাকা জরিমানা করেন। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ নেওয়াজ, ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসানসহ সদর থানাপুলিশ উপস্থিত ছিলেন।
