ইত্তেফাক রিপোর্ট
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী দিয়েছে বিএনপি। গতকাল সংগঠনের সাগর-রুনি মিলনায়তনে ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের কাছে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী হস্তান্তর করেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন ডিআরইউর সহসভাপতি ওসমান গনি বাবুল, অর্থ সম্পাদক শাহ আলম নূর, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য রফিক রাফি, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, সাবেক কার্যনির্বাহী সদস্য রাশেদুল হক, সদস্য রেজাউল করিম লাভলু, কামরুল হাসান, এস এম আতিক হাসান প্রমুখ।
