গাজীপুর প্রতিনিধি
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধ চলাকালে উপার্জন অক্ষম ব্যক্তিদের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। গতকাল রাণী বিলাশমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব ত্রাণসামগ্রী বিতরণ করেন। জেলা প্রশাসক জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউনে ভোগান্তিতে পড়া পরিবহন শ্রমিকসহ ছয় শতাধিক কর্মহীন অসহায় ব্যক্তিদের মধ্যে এ সব ত্রাণ সহায়তা দেওয়া হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার, টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া তাবাসসুম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী, ঐ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনা বেগম উপস্থিত ছিলেন।
