সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
সিংগাইরে ছেলের হাতে পিতা খুন হয়েছেন বলে জানা গেছে। গতকাল উপজেলার জামির্ত্তা ইউনিয়নের উত্তর চন্দনপুর গ্রামে সেলিম হোসেন খোকনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত পিতার নাম সেলিম হোসেন খোকন (৫০)। জানা গেছে, পিতা-পুত্রের মধ্যে পারিবারিক কলহের একপর্যায়ে কাওসার টিউবওয়েলের হাতল দিয়ে পিতার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
