ধবলগুড়িতে নেটওয়ার্ক টাওয়ার প্রয়োজন

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২২:২৪

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়িবাসী ৫জি’র যুগে ২জি নেটওয়ার্ক বঞ্চিত। এখানে নয়-দশ হাজার মোবাইল ফোন গ্রাহক ইন্টারনেট ও ব্যান্ডউইথ ব্যবহার করতে পারেন না। এই গ্রাম থেকে প্রায় সাত কিলোমিটার দূরে একটি নেটওয়ার্ক টাওয়ার আছে, কিন্তু গ্রাহকদের স্পষ্টভাবে কথা বলার জন্য যেতে হয় বাড়ি থেকে বহুদূরে! ডিজিটাল সেবা তো দূরের কথা, আমার কলেজের ক্লাসসমূহ অনলাইনে হচ্ছে; কিন্তু আমি অনলাইনে যুক্ত হতে পারছি না শুধু নেটওয়ার্ক ও ইন্টারনেট ব্যান্ডউইডথ সমস্যার জন্য। তাই ধবলগুড়িতে এই সমস্যা সমাধানে একটি নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের জোর আবেদন জানাচ্ছি।

শাওন হোসেন

ধবলগুড়ি, পাটগ্রাম, লালমনিরহাট