বিভিন্ন সমিতি ও সংস্থা থেকে সাধারণ মানুষকে কিস্তি দেওয়া হয়। এসব সমিতি ও সংস্থা সাধারণ মানুষের সর্বস্ব কেড়ে নেয়। কিস্তিতে যত টাকা দেয়, গ্রাহকের কাছ থেকে প্রায় দ্বিগুণ টাকা আদায় করে নেয়। কিস্তির টাকা পরিশোধে দেরি হলে সমিতির লোকজন গ্রাহকের বাসায় চলে আসে এবং বিভিন্নভাবে হেনস্তা করে। মূলত এ ধরনের কিস্তি গরিবকে আরো গরিব করে এবং ধনীদের আরো ধনী করে। কেউ কেউ সুদের ব্যবসা করে। টাকা ঋণ দিয়ে প্রায় দ্বিগুণ টাকা আদায় করে! বিপদ এলেই আমরা ভেঙে পড়ি, ধৈর্যের পরীক্ষায় হার মেনে যাই। একটা প্রবাদ আছে—‘রেগে গেলেন তো হেরে গেলেন’। ধৈর্য হারালে সফলতা কখনো আসে না। বিপদ এলে সঠিক পথে থেকে কিভাবে সমাধান করা যায় সেটা আমরা খুব কম ভাবি। সুদ সমাজের চারদিকে ছড়িয়ে গেছে, এর থেকে আমাদের বাঁচিয়ে চলতে হবে।
মো. আবদুল্লাহ
শিক্ষার্থী, ঢাকা কলেজ
