নির্মাণ সম্পূর্ণ হলেও উদ্বোধন হয়নি

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২২:২৪

নির্মাণের চার মাস পেরিয়ে গেলেও এখনো উদ্বোধন হয়নি গলাচিপা উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনটি। একটিমাত্র সংযোগ সড়কের অভাবে উদ্বোধন ঝুলে আছে। ফায়ার সার্ভিস স্টেশনের মূল ভবনটির কাজ সম্পন্ন হয় চার মাস আগে। শুধু কিছু ইলেকট্রিসিটি ও পানির লাইনের কাজ বাকি আছে। মূল স্টেশন ভবন থেকে গাড়ি যাতায়াতের জন্য ১০০ ফুট দীর্ঘ ও ২০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ করা হয়নি। তাই অতি দ্রুত এসব সমস্যার সমাধান করে চালু করার আবেদন জানাই।

নিয়ামুর রশিদ শিহাব

গলাচিপা, পটুয়াখালী