খুলনার প্রবীণ সাংবাদিক অধ্যক্ষ আলী আহমেদের ইন্তেকাল

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২২:২৯

খুলনা অফিস

খুলনার প্রবীণ সাংবাদিক দৈনিক অনির্বাণ সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। গতকাল বৃহস্পতিবার নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, একমাত্র কন্যা ও আত্মীয়স্বজন রেখে গেছেন। অধ্যক্ষ আলী আহমেদ খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি, খুলনা সিটি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক ও আহছান উল্লাহ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।