ঈশ্বরদী পৌরসভার মশুড়িপাড়া এলাকা থেকে মুক্তি খাতুন রিতা (২৭) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ গতকাল বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করা হয়েছে। নিহত রিতা ঐ এলাকার বায়োজিদ সরোয়ারের স্ত্রী এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলার মোজাফফর হোসেনের মেয়ে। মুক্তি-সরোয়ার দম্পতির ছয় বছরের একটি মেয়ে রয়েছে।
