রাশিয়ার বিরোধীদলীয় নেতা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনি বলেছেন, ‘আমি একটা ভয়ংকর কঙ্কালে পরিণত হয়েছি’। কারাগারে আটক নাভালনি গতকাল আদালতে ভিডিও লিংকের মাধ্যমে এই কথা বলেন। প্রায় তিন সপ্তাহ ধরে অনশন করা নাভালনি বলেন, বুধবার আমাকে বানিয়াতে নিয়ে যাওয়া হয়েছিল, যাতে আমাকে আজ সুন্দর দেখায়। কিন্তু আমি যদি কাপড়-চোপড় খুলে ফেলি তাহলে আমাকে একটা ভয়াবহ কঙ্কালের মতোই দেখতে মনে হবে। তিনি আদালতে উপস্থিত তার স্ত্রীকে উদ্দেশ্য করে এসব কথা বলেন। গতকাল তিনি মাত্র চার চামচ যবের পুডিং খেয়েছেন বলেও আদালতে জানান।—আলজাজিরা
