মডেল ও অভিনেতা আব্দুন নূর সজল। সম্প্রতি খলনায়ক হিসেবে পর্দায় তার দেখা মিলেছে। ৮ এপ্রিল দেশীয় ওটিটি প্লাটফর্ম বিঞ্জে মুক্তি পাওয়া ‘ব্যাচ ২০০৩’ সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। পার্থ সরকার পরিচালিত ছবিটি মুক্তি পাওয়ার পর দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে সজলের দুর্দান্ত অভিনয়। পাশপাশি একই ছবিতে গায়ক হিসেবে দেখা দিয়েছেন তিনি।
ধ্বংস আগুন’ শিরোনামে গানটি লিখেছেন এবং সুর করেছেন বাপ্পী খান। ৩০ এপ্রিল এরই মধ্যে বিঞ্জে এর ইউটিউব ও ফেসবুক পেজে ছাড়া হয়েছে।
‘ব্যাচ ২০০৩’ ছবিতে সুমন চরিত্রে অভিনয় করেছেন সজল। যাকে খানিকটা সাইকো বলা যায়। এই চরিত্রের জন্য প্রস্তুতিটা সহজ ছিলো না। সজলের কথায়, এটা আমার জন্য একেবারেই আলাদা ছিলো। যেখানে আমি এই ভালো.. এই খারাপ। এর আগে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছি কিন্তু খুন করার মতো কোন ঘটনায় অভিনয় করিনি। এই চরিত্রটার মধ্যে শুধু যে ঘৃণাই ছিলো তা না এটার মধ্যে ভালোবাসাও ছিলো।’
সজল বলেন, ‘এই ছবিতে শক্তিশালী একটি সামাজিক বার্তা রয়েছে। চলার পথে আমরা অনেক কিছুই করি। কয়েক মিনিট বা একটি দিনে আনন্দের জন্য আমরা কিছু মানুষের ক্ষতি করি। সেই ভুক্তভোগীর সাথে তার পরিবারসহ আশপাশের মানুষ জারিয়ে আছে। তাদের অবস্থা আমরা কখনোই চিন্তা করি না। সবকিছু মিলিয়ে এখানে র্যাগিংয়ের বিষয়ে একটি ভালো বার্তা দেওয়া হয়েছে।’
ইত্তেফাক/বিএএফ
