দেখতে দেখতে ৮-এ পা দিলো তাহসান খান-রাফিয়াত রাশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। আজ ছিলো আইরার জন্মদিন। স্বাভাবিকভাবেই বিশেষ এই দিনে স্মৃতিকাতর মিথিলা। ঠিক যেনো ৮ বছর আগে ফিরে গেলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো ছবির একটি কোলাজ পোস্ট করেছেন মিথিলা। উপরের দিকে রয়েছে আইরার জন্মের মুহূর্তের ছবি। তার সঙ্গেই রয়েছে মিথিলার সঙ্গে তার নানা বয়সের নানা মুহূর্তরা।
আইরাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছবির ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘তোমাকে পাওয়াটা আমার জন্য সৌভাগ্যের। মাতৃত্বের আনন্দময় ৮ বছর’।
অন্যদিকে করোনার কারণে বাধা হয়ে দাঁড়িয়েছে আইরা এবং সৃজিত মুখোপাধ্যায়ের পথে। মিথিলার সঙ্গে সে বাংলাদেশে। ভিডিও কলেই আইরাকে শুভেচ্ছা জানিয়েছেন সৃজিত। সেই সাক্ষাতেরই স্ক্রিনশট ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সৃজিত। তাতে তিনি লিখলেন, ‘যার জন্য আমার জীবনটা একটু হলেও সার্থক, তাকে জন্মদিনের শুভেচ্ছা। তার জন্যই এই কঠিন সময় হাসতে পারছি’।
এদিকে নিজের মেয়ে আইরাকে নিয়ে শিশুদের জন্য ভ্রমণবিষয়ক বই লিখেছেন রাফিয়াত রশিদ মিথিলা। আজ (২৭ মার্চ) বিকেল ৫টায় অমর একুশে বইমেলার শিশু চত্বরে লাইট অফ হোপের স্টলে ‘তানজানিয়ার দ্বীপে’ বইটির মোড়ক উন্মোচন হয়।
ইত্তেফাক/বিএএফ
