করোনা ভাইরাস ও ডেঙ্গু আক্রান্ত বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি এম এ মুবিন খান।
আজ শনিবার তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্মুখ সারির যোদ্ধা মুবিন খান করোনাকালে সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগর মাধ্যমে দেশের বেসরকারি মেডিকেল কলেজসমূহে করোনাক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রাণান্তকর পরিশ্রম করেছেন।
তিনি বর্তমানে উত্তরার জাপান ইস্ট-ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মুবিন খান নিজের রোগমুক্তি কামনায় তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন।
ইত্তেফাক/এমআর
