দেশের অন্যতম হোলসেইল মার্কেটপ্লেস 'সদাগর ডটকম' এর আয়োজনে কৃষকের হাসিমুখ ফোটাতে উদ্বোধন হলো 'সদাগর শস্য উৎসব ২০২১ 'এর। ঢাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে লোগো উন্মোচন করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এবারের আয়োজনের স্লোগান 'শস্যই নিশ্চয়তা, শস্যই সমৃদ্ধি'।
জাহিদ হাসান বলেন, আপনার-আমার পূর্বপূরুষরা সবাই কৃষিজীবী ছিলেন। আমাদের রক্তে কৃষি। আর করোনা মহামারি প্রমাণ করেছে কৃষিই শেষ ভরসা। কৃষি মানেই নিশ্চয়তা ও সমৃদ্ধি। তাই কৃষি ও কৃষকের সম্মান ও মূল্যায়ন করার সময় এসেছে। আশা করি এই সদাগর শস্য উৎসব কৃষকের পাশে থাকবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, 'সদাগর শস্য উৎসব ২০২১' এর আয়োজনে একজন পাইকারী উদ্যোক্তা দেশের যেকোনো প্রান্ত থেকে স্পেশাল মিনিকেট চাল মাত্র ৪০ টাকায় কিনতে পারবে, যা কোনো উৎসবে এখন পর্যন্ত সর্বোচ্চ পাইকারি অফার। একজন উদ্যোক্তা একদিনে ৫ টন থেকে শুরু করে সর্বোচ্চ ৩২ টন চাল অর্ডার করতে পারবেন এবং বুকিং এর তারিখ থেকে প্রথম সাতদিনের মধ্যে চালের প্রথম কিস্তির চালান পেয়ে যাবেন।
উদ্বোধনী আয়োজনে আরেও উপস্থিত ছিলেন সদাগর ডটকমের সিইও আরিফ চৌধুরী, চিফ স্ট্রাটেজি অফিসার জাহিদুল আলম শাহ, ‘শস্য উৎসব' এর প্রজেক্ট ডিরেক্টর নোমান রবিন ও প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
ইত্তেফাক/জেডএইচডি
