ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৬৮৯

আপডেট : ০২ মে ২০২১, ১০:৫৭

ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৬৮৯ জন। একইসময়ে নতুন রোগী পাওয়া গেছে ৩ লাখ ৯২ হাজার। রবিবার (২ মে) সকালে এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। গতকাল প্রথমবারের মতো ভারতে দৈনিক সংক্রমণ চার লাখ ছাড়ালেও আজকের পরিসংখ্যানে তা কিছুটা কম দেখা যাচ্ছে।

সর্বশেষ এই সংখ্যা নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ৪৫৭ জনে। টানা পাঁচদিন ধরে ভারতে দৈনিক মৃত্যু তিন হাজারের ওপরেই রয়েছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৪২ জনে।

ইত্তেফাক/এসএ