রোকন ইমনের সংগীতায়োজনে ধ্রুবর ‘মুক্তি’

আপডেট : ০২ মে ২০২১, ২০:২৮

প্রকাশ্যে এলো সংগীতশিল্পী ধ্রুবর নতুন গান। ‘মুক্তি’ শিরোনামে গভীর জীবন দর্শনের এই গানটি লিখেছেন এবং সুর করেছেন শিল্পী নিজেই। এটির সংগীতায়োজন করেছেন রোকন ইমন।

গানটি সম্পর্কে জানতে চাইলে ধ্রুব বলেন, ‘বাউল-সাধকেরা যুগে যুগে যে কথাগুলো বিভিন্ন উপমা ব্যবহার করে আমাদের বলে আসছেন সে কথাগুলোই ‘মুক্তি’ গানে আধুনিক সুরে সহজ-সাবলীল ভাষায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। অতীত কর্ম নিয়ে আফসোস এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে আমরা যদি বর্তমানে মনকে স্থির রাখতে পারি তখনই অপার আনন্দ লাভ করা যায়, আর তখনই প্রকৃত মুক্তি। এটাই এ গানের মূল বিষয়বস্তু। রবীন্দ্রনাথ, লালন আর বুদ্ধের জীবনদর্শন দ্বারা আমি ভীষণভাবে প্রভাবিত। আমার মৌলিক গানগুলোতে তাঁদের দর্শনই ঘুরে ফিরে প্রকাশ পায়।’

তিনি আরো বলেন, ‘সংগীত পরিচালক রোকন ইমন এবং আমার অনেক পরিশ্রমের ফল এই গান। তাই ‘মুক্তি’ মুক্তি পাওয়ার পর অনুভূতিটাও অন্যরকম ছিল। বিশেষ করে বিখ্যাত শিল্পী লোপামুদ্রা মিত্রসহ আরো অনেক মানুষের প্রশংসা পেয়ে আমি আনন্দে উদ্বেলিত।’

গানটি ধ্রুব’র নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে অবমুক্ত করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ