কারক ও বিভক্তি

আপডেট : ০২ মে ২০২১, ২০:৫২

মো. আনিছুর রহমান (বাবুল) প্রধান শিক্ষক

সিন্দুর্না লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়, হাতীবান্ধা

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ষষ্ঠ থেকে  দশম  শ্রেণির   বাংলা ব্যাকরণ এর একটি অত্যন্ত গুরুত্বপুর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি । তোমরা মনোযোগ দিয়ে বিষয়টি লক্ষ করো।

ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্ককে কারক বলা হয়। এক্ষেত্রে যে সকল বিভক্তি ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্ক স্থাপন করে তাদেরকে কারক বিভক্তি বলা হয়।

যেমন- ভিক্ষুককে টাকা দাও। এখানে ‘কে’ কারক বিভক্তি

বাক্যের একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের সম্পর্ক স্থাপনের জন্য শব্দগুলোর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত করতে হয়। এই শব্দাংশগুলোকে বলা হয় বিভক্তি।

মা শিশু চাঁদ দেখা।

উপরের বাক্যটিতে কোন শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত করা হয়নি। ফলে বাক্যের শব্দগুলোর মধ্যে কোন সম্পর্ক সৃষ্টি হয়নি এবং এগুলো বাক্যও হয়ে উঠতে পারেনি। এখন শিশুর সঙ্গে কে বিভক্তি আর দেখার সঙ্গে চ্ছেন’ বিভক্তি যোগ করলে বাক্যটি হবে-

মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।

কারকে সাত প্রকার বিভক্তিকে স্বীকার করা হয়। প্রতিটি বিভাগ একবচন ও বহুবচনে বিভক্ত এবং প্রতিটি ভাগে রয়েছে একাধিক বিভক্তি। নিচে এই বিভক্তি গুলির তালিকা তুলে ধরা হলো-

 বিভক্তি

       একবচন

            বহুবচন

 প্রথমা

 দ্বিতীয়া

 তৃতীয়া

 চতুর্থী

 পঞ্চমী

 ষষ্ঠী

 সপ্তমী

০, এ, অ (য়), তে, এতে

০, কে, রে, এরে, এ য়, তে

০, এ, য়, য়ে, তে, দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক

০, কে, রে, এরে, এ য়, জন্যে, তরে, তে, 

এ, য়ে, য়, হইতে, থেকে, চেয়ে, হতে 

র, এর, কার, কের 

এ, য়, য়ে, তে, এতে, কাছে. মধ্যে 

 রা, এরা, গুলি, গুলো, গণ, বৃন্দ

 

 দিগকে, দেরকে, গুলিকে,  গুলাকে, বৃন্দকে

 দিগের দিয়া, দের দিয়া, দিগকে  দ্বারা, দিগ কর্তৃক, গুলির দ্বারা, গুলিকে দিয়া, গুলো দিয়ে, গুলি কর্তৃক, দের দিয়ে

 দের তরে দের জন্যে, দিগে, দিগকে, দিগেরে, দের, গুলিকে, গুলাকে, বৃন্দকে

 দিগ হইতে, দের হইতে, দিগের চেয়ে, গুলি হইতে, গুলির চেয়ে, দের হতে, দের থেকে, দের চেয়ে, গণ হইতে, বৃন্দ হইতে।

 দিগের, দের, গুলির, গণের, গুলোর, গণের, বৃন্দের

 দিগেতে, গুলিতে, গণে, গুলির মধ্যে, গুলোতে, গুলোর মধ্যে, গণের মধ্যে, দিগের মধ্যে।