বরিশাল সিটি করপোরেশনে রাস্তাঘাটের অবস্থা এমনিতেই নাজুক। অনেক বছর পরপর রাস্তাগুলো মেরামত করা হয়। কিন্তু আমাদের কপালে সেই সুখ দীর্ঘস্থায়ী হয় না। কেননা প্রতিদিন গড়ে ১৫০-২০০ বার ট্রাক আবাসিক এলাকার রাস্তাগুলোকে শর্টকাট হিসেবে ব্যবহার করে। ফলাফল মাত্র কয়েক মাসের ব্যবধানে রাস্তাগুলো বিধ্বস্ত হয়ে যায়। ভেঙে যাওয়া রাস্তায় প্রচুর ধুলার কারণে আবাসিক এলাকার বাসিন্দাদের অসুস্থ হওয়াসহ অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। নগরীর কাশিপুর এলাকার বাসিন্দারা এই সমস্যার অন্যতম ভুক্তভোগী। জনস্বার্থে আবাসিক এলাকার রাস্তাগুলোতে ভারী ট্রাকের চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মাননীয় মেয়র মহোদয়ের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিনীত অনুরোধ জানাচ্ছি।
মাহমুদ ইমরান
কাশিপুর, বরিশাল
