জরুরি সেবায় স্বচ্ছতা আনুন

আপডেট : ০২ মে ২০২১, ২২:২৬

করোনা উপলক্ষ্যে জরুরিভিত্তিতে বেশ কিছু হট লাইন চালু করেছে সরকার। জেলাভিত্তিক দেওয়া হয়েছে বিভিন্ন নাম্বার। কল করে সেবা চাইলেই দেওয়া হবে সেবা। দেওয়া হবে ত্রাণ সহযোগিতা। উদ্যোগগুলো নিঃসন্দেহে ভালো। কিন্তু সে উদ্যোগ পালন করা হচ্ছে কতটুকু, সেটাই বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। জেলাভিত্তিক অধিকাংশ নাম্বার বন্ধ পাওয়া যায়। অথবা কল না ঢুকে কেটে যাচ্ছে। কিছু নাম্বার খোলা থাকলেও সব সময় ব্যস্ত। সেবা পেতে নানাভাবে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই সংশ্লি­ষ্ট মন্ত্রণালয়কে বিশেষভাবে অনুরোধ করছি যে, নাম্বারগুলো খুলে দিয়ে যথাযথ সেবা নিশ্চিত করা হোক। 

শাবলু শাহাবউদ্দিন

শিক্ষার্থী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়