স্পোর্টস রিপোর্টার
জয়ের জন্য টার্গেট ৪৩৭ রান। জিততে হলে গড়তে হবে বিশ্ব রেকর্ড। ড্র তথা ম্যাচ বাঁচাতে হলে ব্যাটিং করতে হবে পাঁচ সেশন। গতকাল ক্যান্ডিতে শ্রীলঙ্কার দেওয়া দুই চ্যালেঞ্জের কোনোটাই লুফে নেয়নি বাংলাদেশ দল। বরং নিজেদের চিরাচরিত ব্যাটিং ব্যর্থতায় ডুবেছেন মুশফিক-মুমিনুলরা। আবারও চ্যালেঞ্জ নিতে ব্যর্থ ব্যাটসম্যানরা। তাই ম্যাচের চতুর্থ দিন শেষেই সবার সামনে বাংলাদেশের হারের ছবিটা স্পষ্ট।
গতকাল দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৭৭ রান তুলে দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। লিটন দাস ১৪, মিরাজ ৪ রানে ব্যাট করছেন। জয়ের জন্য এখনো প্রয়োজন ২৬০ রান। হাতে আছে ৫ উইকেট।
পাল্লেকেলে স্টেডিয়ামে লঙ্কান স্পিনাররা যেমন দাপট দেখাচ্ছেন, গতকালই ম্যাচটা শেষ হয়ে যেতে পারত। ম্যাচটা পঞ্চম দিনে গড়িয়েছে প্রকৃতির বদন্যতায়। গতকাল আলোর স্বল্পতার কারণে প্রায় দেড় ঘণ্টা আগে খেলা বন্ধ হয়ে গেছে।
টেস্টের ইতিহাসে এত বড় স্কোর তাড়া করে জেতার রেকর্ড নেই। দেশের বাইরে চতুর্থ ইনিংসে বাংলাদেশের স্কোরই সর্বোচ্চ ২৮২। টেস্টে বাংলাদেশ সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছিল।
গতকাল বড় টার্গেটের চাপ ও শ্রীলঙ্কার স্পিনারদের মায়াবী ঘূর্ণিতে নাকাল হন ব্যাটসম্যানরা। আউট হওয়া পাঁচ ব্যাটসম্যানের সবাই কম বেশি রান করেছেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি কেউই। অষ্টম ওভারে রমেশ মেন্ডিসের বলে তামিম ফিরেন ২৪ রান করে। এ অফস্পিনার পরে মুমিনুল, মুশফিককেও আউট করেছেন। লেট কাট খেলতে গিয়ে মুমিনুল বোল্ড হন, লাফিয়ে উঠা বলে বিস্মিত মুশফিকের ব্যাট ছুয়ে বল শর্ট লেগের ফিল্ডারের হাতে জমা পড়ে। মুমিনুল ৩২, মুশফিক ৪০ রান করেন। আগের তুলনায় সাবলীল খেললেও সাইফ ৩৪, শান্ত ২৬ রান করে আউট হন। দুই জনই বাঁহাতি স্পিনার জয়াবিক্রমার শিকার হন।
এর আগে গতকাল লাঞ্চের পর ৯ উইকেটে ১৯৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। দ্রুত গতিতে রান তোলার পরিকল্পনায় সফল হয়েছিলেন লঙ্কান ব্যাটসম্যানরা। স্পিন সহায়ক উইকেটেও স্পিন দেখা যায়নি তাইজুল-মিরাজদের বোলিংয়ে। স্বাগতিকদের রানের চাকা আটকে ধরতে পারেননি তারা। গতকাল ৭ উইকেটে ১৭৭ রান যোগ করেছিল স্বাগতিকরা। ৭ ব্যাটসম্যানের আউটের পেছনে বড় কারণ তাদের দ্রুত রান তোলার চেষ্টা। করুণারত্নে ৬৬, ধনাঞ্জয় ৪১, নিশাঙ্কা ২৪, ডিকওয়েলা ২৪ রান করেন। বাংলাদেশের তাইজুল ৭২ রানে ৫টি, মিরাজ ২টি, তাসকিন-সাইফ ১টি করে উইকেট নেন।
স্কোর কার্ড (চতুর্থ দিন শেষে)
টস: শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৯৩/৭ ডি.
বাংলাদেশ প্রথম ইনিংস: ২৫১
(আগের দিন ১৭/২, ৭ ওভার, করুনারত্নে ১৩*, ম্যাথুস ১*)
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস রান বল চার ছয়
লাহিরু থিরিমান্নে ক শান্ত ব মিরাজ ২ ৬ ০ ০
করুনারত্নে ক (ইয়াসির) ব সাইফ ৬৬ ৭৮ ৭ ১
ফার্নান্দো স্ট্যাম্পড লিটন ব তাইজুল ১ ৫ ০ ০
ম্যাথুস ক (ইয়াসির) ব তাইজুল ১২ ৩৫ ০ ১
ধনাঞ্জয়া ক শান্ত ব মিরাজ ৪১ ৫২ ৪ ১
পাথুম নিশাঙ্কা ক শরীফুল ব তাইজুল ২৪ ৩১ ২ ০
ডিকওয়েলা ক তাইজুল ব তাসকিন ২৪ ২৫ ২ ০
রমেশ মেন্ডিস ক তামিম ব তাইজুল ৮ ১২ ১ ০
সুরাঙ্গা লাকমল বোল্ড ব তাইজুল ১২ ৬ ১ ১
প্রাভীন জয়াবিক্রমা অপরাজিত ৩ ৫ ০ ০
অতিরিক্ত (নো ১) ১
মোট (৪২.২ ওভার, ৯ উইকেট, ডি.) ১৯৪
উইকেট পতন: ১/১৪ (থিরিমান্নে), ২/১৫ (ওশাদা), ৩/৩৯ (ম্যাথুস), ৪/১১২ (করুনারত্নে), ৫/১২৪ (ধনাঞ্জয়া), ৬/১৬২ (নিশাঙ্কা), ৭/১৭৮ (ডিকওয়েলা), ৮/১৮০ (রমেশ), ৯/১৯৪ (লাকমল)।
বাংলাদেশ বোলিং :
মেহেদী হাসান মিরাজ : ১৪-৩-৬৬-২, শরীফুল ইসলাম : ১-০-৮-০, তাইজুল ইসলাম : ১৯.২-২-৭২-৫, তাসকিন আহমেদ : ৪-০-২৬-১, সাইফ হাসান : ৪-০-২২-১।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : রান বল চার ছয়
তামিম ইকবাল ক ডিকওয়েলা ব রমেশ ২৪ ২৬ ৩ ১
সাইফ ক লাকমল ব জয়াবিক্রমা ৩৪ ৪৬ ৫ ১
শান্ত বোল্ড ব জয়াবিক্রমা ২৬ ৪৪ ৪ ০
মুমিনুল হক বোল্ড ব রমেশ ৩২ ৪৮ ৪ ০
মুশফিকুর রহিম ক ডি সিলভা ব রমেশ ৪০ ৬৩ ৫ ০
লিটন দাস অপরাজিত ১৪ ৩৯ ১ ০
মেহেদী হাসান মিরাজ অপরাজিত ৪ ২২ ০ ০
অতিরিক্ত (বা ৩) ৩
মোট (৪৮ ওভার, ৫ উইকেট) ১৭৭
উইকেট পতন : ১/৩১ (তামিম), ২/৭৩ (সাইফ), ৩/১০৪ (শান্ত), ৪/১৩৪ (মুমিনুল), ৫/১৭১ (মুশফিক)।
শ্রীলঙ্কা বোলিং : সুরাঙ্গা লাকমল : ৪-২-১৪-০, রমেশ মেন্ডিস : ২০-০-৮৬-৩, প্রাভীন জয়াবিক্রমা : ২০-৫-৫৮-২, ধনাঞ্জয়া ডি সিলভা : ৪-০-১৬-০।
