সব আলো কেড়ে নিচ্ছেন মুস্তাফিজ

আপডেট : ০২ মে ২০২১, ২২:২৮

স্পোর্টস রিপোর্টার

আইপিএলে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান লড়াই করছেন। বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের আগ্রহের তালিকায় কলকাতা নাইট রাইডার্সের সাকিবই ছিলেন এগিয়ে। বাংলার পোস্টারবয় সাকিব নজর কাড়তে পারলেন না। রাজস্থান রয়্যালসের মুস্তাফিজুর রহমানের দিকে নজর ঘুরে গেছে। সাকিব যখন বেঞ্চে বসা তখন মুস্তাফিজ যেন ২২ গজে বোলিংয়ে কামান দাগাচ্ছেন। টিভির দর্শক বাড়তি নজর দিচ্ছেন ঘরের ছেলে দিকে। কাল সন্ধ্যায় রাজস্থান রয়্যালস ৫৫ রানে হারিয়েছে সানরাইজ হায়দরাবাদকে হারিয়েছে। কাটার মাস্টার মুস্তাফিজ ২০ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকান ক্রিস্ট মরিস ৩ উইকেট তুলে নিলে ও তিনি ২৯ রান দিয়েছেন। মুস্তাফিজের দল রাজস্থান রয়্যালসের সেঞ্চুরি করেছেন ইংলিশ ক্রিকেটার জস বার্টনার। মুস্তাফিজের উপভোগ্য বোলিংয়ে বাংলা ক্রিকেটের নবাব সাকিবের খোঁজ নেওয়া লোকের সংখ্যাটা একটু কমে গেছে। বলা যেতেই পারে সব আলো

কেড়ে নিচ্ছেন মুস্তাফিজ।