ঘিওরে সরকারি ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

আপডেট : ০২ মে ২০২১, ২২:৩৫

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা 

মানিকগঞ্জের ঘিওরে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সরকারি ভর্তুকি প্রকল্পের আওতায় হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। কর্তৃপক্ষ জানায়, চলমান করোনা পরিস্থতিতে ধান কাটা এবং মাড়াইয়ে শ্রমিক সংকট দেখা দিতে পারে। এ অবস্থায় কৃষকদের ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করার আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার সরকারি ভর্তুকি প্রকল্পের মাধ্যমে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি, ঢাকা) সরেজমিন উইং পরিচালক এ কে এম মনিরুল আলম।