দোহারে র্যাবের হাতে দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট : ০২ মে ২০২১, ২২:৩৭

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার দোহারে মো. রবিন ও মো. হূদয় মাঝি নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃত রবিন উপজেলার মইতপাড়ার মৃত ইছাহাক চোকদারের এবং হূদয় মাঝি মৌড়ার মৃত আরতর আলী মাঝির ছেলে।

রবিবার বিকেলে           র্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার বেলা সোয়া ১২টায় দোহারের মইতপাড়া পল্লীবাজার এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় মাদক কেনাবেচার সময় ১৬০০ গ্রাম হেরোইনসহ রবিনকে গ্রেফতার করে র্যাব।  একই দিন দুপুর পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মৌড়া এলাকায় অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবাসহ হূদয় মাঝিকে গ্রেফতার করে র্যাব।