চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে বিভিন্ন পেশায় কাজ হারানো ১৪ লাখ ৯৭ হাজার পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ শুরু করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। জিটুপি পদ্ধতিতে তালিকাভুক্ত প্রতিটি পরিবার ২ হাজার ৫০০ টাকা সহায়তা পাচ্ছে, যা ঈদের আগেই বিতরণ শেষ করবে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটর ‘নগদ’। ভোলা, চট্টগ্রাম ও জয়পুরহাট জেলায় ১৫টি দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা বিতরণের মাধ্যমে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবন থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। —প্রেস বিজ্ঞপ্তি
