সম্প্রতি দি হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশ (এইচএসবিসি) ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাপ্লাইচেইন ফাইন্যান্স লেনদেন সম্পন্ন করেছে। এইচএসবিসি সাপ্লাইচেইন ফাইন্যান্স প্ল্যাটফর্ম বা এইচএসসিএফ প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে লেনদেনটি সম্পাদিত হয়। এই প্রযুক্তির ব্যবহারের ফলে ইউনিলিভার এবং তাঁদের সরবরাহকারীদের চলতি মূলধন ব্যবস্থাপনা সহজতরও সাশ্রয়ী হবে।
প্রযুক্তিটি সম্পর্কে এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান বলেন, এই প্রযুক্তির সুবিধা নিয়ে এসএমই প্রতিষ্ঠানগুলো তাঁদের ব্যবসায়ে গতিশীলতা বৃদ্ধির মাধ্যমে অভিষ্ট লক্ষ্যের দিকে দ্রুত অগ্রসর হতে পারবে।
ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কেদার লেলে বলেন, এর মাধ্যমে আমাদের এসএমই সরবরাহকারীরা সহজে ও সুলভমূল্যে ঋণসুবিধা পাবেন। — প্রেস বিজ্ঞপ্তি
