কুমিল্লায় চীনা কোম্পানির কর্মকর্তা খুনের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি

আপডেট : ০২ মে ২০২১, ২৩:২৭

কুমিল্লা ইপিজেডের সিং সাং সু নামে একটি চীনা কোম্পানির কর্মকর্তা খায়রুল বাশার সুমন হত্যার ঘটনায় দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো দুই জনকে আসামি করে মামলা হয়েছে। শনিবার নিহতের ভাই খায়রুল এনাম বাদী হয়ে জেলার সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারনামীয় দুই আসামি হচ্ছেন কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার মহিউদ্দিন ও রাফি।

মামলার সূত্রে জানা যায়, মামলার দুই আসামি মহিউদ্দিন ও রাফি কুমিল্লা ইপিজেডের সিং সাং সু নামের ঐ একই চাইনিজ কোম্পানির কর্মচারী ছিলেন। নানা অনিয়মের কারণে তারা দুই জন চাকরিচ্যুত হন। এই চাকরিচ্যুতির জন্য তারা ঐ কোম্পানির মানবসম্পদ কর্মকর্তা খায়রুল বাশার সুমনকে দায়ী করে আসছিলেন। এর জের ধরে গত শুক্রবার বিকালে খায়রুল বাশার সুমন তার কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ইপিজেডের প্রধান গেটের অদূরে রোসা সুপার মার্কেটের সামনে এসে পৌঁছালে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর আহত করে পালিয়ে যায়।