মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে জেপির অভিনন্দন ও শুভেচ্ছা

আপডেট : ০২ মে ২০২১, ২৩:৩০

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয়ী হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও পার্টির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। গতকাল রবিবার এক যুক্ত অভিনন্দনবার্তায় জেপির নেতৃদ্বয় বলেন, তৃণমূল কংগ্রেসের এই নিরঙ্কুশ বিজয়ে দুই বাংলার সম্পর্ক আগামী দিনে আরো দৃঢ়তর হবে। উভয় বাংলার জনগণ পারস্পরিক উন্নয়নে একযোগে কাজ করতে সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।