নিউ ইয়র্ক সিটির আওতাধীন কুইন্স বরোর জনসমাজ গঠন প্রকল্প ‘কুইন্সবাউন্ড’-এ কবি শামস আল মমীনের বাংলা ও ইংরেজি ভাষায় লেখা কবিতা অন্তর্ভুক্ত হয়েছে! অডিও প্রকল্প ‘কুইন্সবাউন্ডে’র উদ্যোক্তা মার্কিন কবি কেসি ট্রোমার জানান, ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষার কোনো কবিতা এই প্রথম অন্তর্ভুক্ত করা হলো এখানে। বাংলাদেশের কবি শামস আল মমীন ইংরেজি ভাষায়ও কবিতা লেখেন ও বিভিন্ন আসরে কবিতা পাঠ করে থাকেন। এই অডিও শুনতে হলে queensbound.com অথবা kctrommer.com এই দুই সাইটে যেতে হবে।—সংবাদ বিজ্ঞপ্তি
