অধ্যাপক ডা. সাহিদা আখতারের ইন্তেকাল

আপডেট : ০৩ মে ২০২১, ০০:৪৩

বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আবুল বারকাতের স্ত্রী অধ্যাপক ডা. সাহিদা আখতার (৬১) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিক্যাল কলেজের নিউনেটালজি বিভাগের অধ্যাপক ডা. সাহিদা আখতার দীর্ঘদিন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে শনিবার ১ মে সন্ধ্যায় ফুলার রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার নিজ বাসায় মারা যান। অধ্যাপক ডা. সাহিদা আখতার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (বিপিএ) আজীবন সদস্য ছিলেন। অর্থনীতিবিদ ড. আবুল বারকাত ও ডা. সাহিদা আখতার দম্পতির তিন কন্যা রয়েছে। তারা হলেন—অবন্তি, আনোখি ও অরণি। অধ্যাপক ডা. সাহিদা আখতারের মৃত্যুতে বাংলাদেশ অর্থনীতি সমিতি তার পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে।